স্কুল-কলেজ খোলার পর সপ্তাহে ক্লাস হবে একদিন : শিক্ষা উপমন্ত্রী


 ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর  সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনার কথা  জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী। এর পাশাপাশি আগামী বছরের জন্য নতুন করে সিলেবাস প্রণয়নের বিষয়ে জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেলে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, আগামী বছর থেকে ক্লাস পরীক্ষা চলবে নতুন সিলেবাস অনুযায়ী ।


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি যে সুনির্দিষ্ট তারিখ দিয়েছেন তারপর থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন নওফেল।


 তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা করছি আমরা। শিক্ষা উপমন্ত্রী বলেন, এইচএসসি ও এসএসসি  পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মাধ্যমে নেয়া হবে। অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাভাবিকভাবেই চলতে থাকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে , শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম বলেন, স্কুল-কলেজ অনেক বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে অনেকটায় ক্ষতি হয়েছে। যদিও আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টেলিভিশনের মাধ্যম এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান চালু রাখার চেষ্টা করেছি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ