মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে জয় পেল রাজস্থান

 


আইপিএলের দ্বিতীয় পর্বে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েল।আইপিএলের দ্বিতীয় পর্বে দুবাই  ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে  রাজস্থান রয়েল ১৮৫ করে। জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে  পাঞ্জাবের দুই ওপেনার দারুণ শুরু করে পাঞ্জাব।

  মায়াঙ্ক আগারওয়াল ওলোকেশ রাহুল  মিলে ১২০ রানের  উদ্বোধনী জুটিতে জুটি গড়েন।  ৪৯ রান করে রাহুল চেতন সাকারিয়ার বলে আউট হন। রাহুল আউট হওয়ার পরের ওভারে আউট হয়ে ফেরেন মায়ানক  আগারওয়ালও। ডানহাতি এই ওপেনার করেছেন ৪৩ বলে ৬৭ রান।


তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়েন অ্যাইডেন মার্করাম ও নিকোলাস পুরান । এই দুজনের জুটিতে থেকে ৫৭ রান আসলেও জিততে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। ১৯ ও ২০তম ওভারে মুস্তাফিজুর রহমান ও কার্তিক তিয়াগীর জাদুকরী বোলিংয়ে ২ রানের জয় পাই রাজস্থান রয়েলস। 

মঙ্গলবার দুবাইতে টস জিতে কিংস ইলেভেন পাঞ্জাব এর অধিনায়ক লোকেশ রাহুল রাজস্থান করতে আমন্ত্রণ জানাই। রাজস্থানের হয়ে  ৫৪ রানের উদ্বোধনী জুটি এভিন লুইস ও গড়েন জসশ্রী জাসওয়াল । ১ ছক্কায় ও ৭ চার ২১ বলে ৩৬ রান করে লুইস আউট হলে এই জুটি ভাঙে। ব্যাট হাতে এই ম্যাচে আলো ছড়াতে পারেনি রাজস্থান অধিনায়ক স্যাঞ্জু স্যামসন।


 জাসওয়ালর ৪৯ এবং মাহিপাল লোমরর ঝড়ো ১৭ বলে  ৪৩ রান এ মোট ১৮৫ রান করে রাজস্থান। পাঞ্জাবের হয় ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট দখলে নেন আরশদীপ সিং।

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ মায়াঙ্ক আগারওয়াল ও রাহুল এর ১২০ রানের উদ্বোধনী জুটির পরেও  ১৮৩ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস । রাজস্থান রয়েলসের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ