খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো আরও ছয় মাস

 


 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  আগের সব শর্ত বহাল বহাল রেখে খালেদা জিয়ার ৬ মাসের সাজা স্থগিত করা হয়েছে । এক্ষেত্রে খালেদা জিয়া তার চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেনা। দেশে থেকেই তাকে চিকিৎসা নিতে হবে এবং স্থায়ী মুক্তির জন্য যেতে হবে আদালতে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই সাজা স্থগিতের জন্য আমাদের কাছে আবেদন করেছিলেন। আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে তার মুক্তির মেয়াদ  বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

বেগম জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার বিদেশে উন্নত চিকিৎসা করাতে খালেদা জিয়ার মুক্তি চেয়ে চলতি মাসের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে মতামতের জন্য সেখান থেকে সে সকল আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ওই সময় আসাদুজ্জামান খান কামাল জার্মানিতে ছিলেন । দেশে ফিরে আসাদুজ্জামান খান কামাল জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ