শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিল সুপ্রিম কোর্ট

 


১২  সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় শিক্ষা মন্ত্রণালয়। স্কুল খোলার পর নিয়মিত ক্লাস হচ্ছে পিএসসি, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ‌। শিক্ষার্থীরা মনে করেন স্কুল খোলা থাকলে এই স্বল্প সময়ের মধ্যে তারা তাদের সিলেবাস শেষ করতে পারবে।

কিন্তু আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠিয়েছেন ।


মহামারি করোনা ভাইরাস নির্মূল হওয়া না পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে এ নোটিশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এতে নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে মন্ত্রণালয় কে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করার জন্য  অনুরোধ করা হয়েছে। এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের পক্ষ থেকে।

একইসঙ্গে নোটিশে করোনাকালীন পুরো সময়ে  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ