আবারও বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান : স্বাস্থ্যমন্ত্রী

 



১২ সেপ্টেম্বর থেকে খুলতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান । দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণার পর ক্লাসে ফেরার অপেক্ষায় শিক্ষার্থীরা। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

আজ সকালে তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে  একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা দেয়ার সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার   খুব একটা সম্পর্ক নেই। কয়েকটি দেশে শিশুদের পরীক্ষামূলকভাবে  টিকা দেয়া হচ্ছে। বাংলাদেশেও সে বিষয়ে নজর রেখেছে।


স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তাদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ টিকা কার্যক্রম চালাবে । তাছাড়া চলতি মাসে চীন থেকে আরও দুই কোটি এর মত  ভ্যাকসিন পাওয়া যাবে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৫ সেপ্টেম্বর ডক্টর দীপু মনি জানান ১২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পাঠদান শুরু করা হবে। এসএসসি, এইচএসসি,ও  পিএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে এবং অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের একদিন করে ক্লাস চালানোর নির্দেশ দেন শিক্ষা মন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ