পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির অভিষেকে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পিএসজি । এদিন যেন চিরচেনা মেসিকে মনে হয়েছে একেবারে অচেনা।নেইমার ও কিলিয়ান এমবাপেও যেন হারিয়েছেন তাদের সেরা ছন্দ। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের এমন পারফরম্যান্স হতাশ করেছে পিএসজি দর্শকদের।
চ্যাম্পিয়ন্স লিগে ১-১ গোলে ড্র দিয়ে যাত্রা শুরু পিএসজি। এ গ্রুপের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ক্লাব ব্রুজের মাঠে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।
ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ১৫ মিনিটে পিএসজিকে এররেরা এগিয়ে নেওয়ার পর হান্স ফানাকেন ব্রুজকে সমতায় ফেরান ।পিএসজির আক্রমণভাগ সময়ের সেরা তিনজনকে ফরোয়ার্ডদের নিয়ে সাজানো ও পারেনি আগ্রাসী ফুটবল খেলতে।
ক্লাব ব্রুজের রক্ষণে দুর্বলতা দেখা গেছে নেইমার, মেসি এমবাপেকে ।
পিএসজির আক্রমণভাগ দ্বিতীয়ার্ধে যেন আরো দুর্বল হয় যায় এমবাপে চোট পেয়ে মাঠ ছাড়ার পর । শেষ দিকে প্রাণপণ চেষ্টা চালালেও গোলের দেখা পাননি মেসি; রাঙাতে পারেননি পিএসজির হয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক’।
বলের নিয়ন্ত্রণে পিএসজি এগিয়ে থাকলেও নিজেদের ঘরের মাঠে আক্রমণে আধিপত্য করে ক্লাব ব্রুজ। ম্যাচ চলাকালীন সময়ে অনেক সুযোগ আসলে সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পিএসজির ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করায় জয়ের আনন্দ উল্লাস করে ক্লাব ব্রুজ।

0 মন্তব্যসমূহ