পিএসজির হয়ে এখন পর্যন্ত এক ম্যাচেও গোল কিংবা অ্যাসিস্ট কিছু পাননি লিওনেল মেসি। তাই এ আর্জেন্টিনার সুপার স্টারের জাদু দেখতে অপেক্ষাই বাড়লো পিএসজির দর্শকদের।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু গোল করার সুযোগ হারান লিওনেল মেসি । লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকটি ক্রসবারে লেগে প্রতিহত হয়। ম্যাচের ৫৪ মিনিটে লুকাস পাকুয়েটার গোলে এগিয়ে যাই লিঁও।
ম্যাচের সমতায় ফিরতে সময় নেয়নি পিএসজি ৬৬ মিনিটে পিএসজি তারকা নেইমার প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হন । যেখানে স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান নেইমার জুনিয়র। মেসিকে ৭৬ মিনিটে আর ডি মারিয়াকে ৮২ মিনিটে উঠিয়ে নেন পিএসজি কোচ পচেত্তিনো। ডি মারিয়ার বদলি হিসেবে নামা মাউরো ইকার্দি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ম্যাচটি শেষ হয় ২-১ ব্যবধানে।
এই জয়ে টানা ৬ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের টেবিলের শীর্ষস্থান দখল করল পিএসজি

0 মন্তব্যসমূহ