নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

 


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী সিকদার তানভির আহাম্মেদ তপুর। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১ টার সময় চাচই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ইটের খোয়া বোঝাই ট্রাক্টের ধাক্কায় মটর সাইকেলের পিছন থেকে পড়ে যায় তানভির আহমেদ তপু।

স্থানীয় লোকজন মাধ্যমে তাঁকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ভাঙ্গায় আনুমানিক বিকাল ৫.৩০ টায় মারা যায়। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তানভির আহমেদ তপু
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি ২০২১ পরীক্ষার্থী ছিলেন

আজ সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তপুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, অন্যান্য শিক্ষক -শিক্ষার্থীরা এবং অন্যান্য ব্যক্তি বর্গ ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান বলেন,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষাপরিবার গভীরভাবে শোকাহত।  আমরা তাঁর বিদেহ আত্মার শান্তি কামনা করছি। সকলে আমাদের প্রাণ প্রিয় ছাত্র জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ