যেসকল রেকর্ডের দ্বারপ্রান্তে মাহমুদুল্লাহ

 

দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ম্যাচ খেলার   দ্বারপ্রান্তে রিয়াদ । অধিনায়কত্বের দিক দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ আগেই টপকে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজাকে  । এবার বাংলাদেশের হয় হয়ে এই টি-টোয়েন্টি প্রথম শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ।

আজ (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেললেই এ রেকর্ড গড়বেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে একশর বেশি ম্যাচ খেলেছে মাত্র ৭ জন ক্রিকেটার। একশোর বেশি ম্যাচ খেলা ৮ম ক্রিকেটার হিসেবে রেকর্ড করতে চলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।


টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজা ২৮ ম্যাচে  জয় পেয়েছেন ১০টি। অপরদিকে মাহমুদুল্লাহ জয় পেয়েছে ১২টি ম্যাচ ২৪ টি ম্যাচ খেলে। সাকিব আল হাসান ২১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৭টি ম্যাচে তাছাড়া মুশফিকুর রহিমের নেতৃত্বে র ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮টি ম্যাচে  জয় পেয়েছিলেন। 


২০০৭ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বমোট ৯৯ টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ যার মধ্যে ৫টি অর্ধশত রান রয়েছে তার এবং তার নামের পাশে রয়েছে ১৭০১ রান‌ ও ৩২ উইকেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ