ব্রাজিল বনান আর্জেন্টিনা ম্যাচটি নাটকীয় ভাবে পরিত্যক্ত ঘোষণা

 


ব্রাজিল বনান আর্জেন্টিনা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে কনমেবল।ব্রাজিল স্বাস্থ্যমন্ত্রনালয়ের অভিযোগ কোয়ারেন্টিন নিয়ম না মেনে খেলতে এসেছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো।

 ৩ দিন ধরে তারা ব্রাজিলে থাকলেও খেলার শুরুর সাত মিনিট পর  ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধান এজেন্সির একাধিক কর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যদের নিয়ে হানা দেন মাঠে।

হুট করে মাঠে ঢুকে পড়েন মার্তিনেজ, রোমেরো ও লো সেলসোকে আটক করার জন্য। খেলোয়াড় ও স্বাস্থ্য সংস্থার কর্তাদের মধ্যে হাতাহাতিও হয়েছে। এই অভূতপূর্ব কাণ্ডের জন্য ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের সংবাদ দিয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা।


ম্যাচ যদি আসলেই স্থগিত হয়ে যায়, সে ক্ষেত্রে ক্ষতি হবে ব্রাজিলেরই। কনমেবল জানিয়েছে, ম্যাচ আয়োজিত না হলে আর্জেন্টিনাকে তিন পয়েন্ট দেওয়া হবে।

ব্রাজিলের অথোরিটি বলেছিলো যে এমিলিয়ানো মার্টিনেজ, রোমেরো, লো চেলসো ও বুয়েন্দিয়া মাঠ ছাড়লে তারা ম্যাচ কন্টিনিউ করবে।


উত্তরে মেসি বলেন, না! আমরা তাদের ছাড়া খেলবোনা। ""এটি একটি বিব্রতকর ঘটনা। আমরা আর্জেন্টাইন প্লেয়াররা ব্রাজিলে ৩ দিন ছিলাম এবং এই ব্যাপারে কিছুই হয়নি কিন্তু আজ ম্যাচের মাঝে এইগুলো নিয়ে আসা সত্যিই বিব্রতকর ।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ