নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার পথে আফগানিস্তান

 


নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা পরে দেশ পরিচালনার জন্য সরকার গঠনে সময় নিচ্ছে তালেবান। তবে খুব তাড়াতাড়ি তাদের সরকার গঠন প্রক্রিয়া শেষ হবে। তালেবানদের নতুন সরকারের নেতৃত্বে আসতে পারেন  নেতা মোল্লা হাসান আকুন্দ ।

তালেবানদের নতুন সরকারের নেতৃত্বে  মোল্লা ওমরের পুত্র ইয়াকুব হতে পারেন প্রতিরক্ষামন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি চাওয়া হয়েছে তালেবানের পক্ষ থেকে । চীন, রাশিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশ তালেবানদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। আর তালেবান যদি সন্ত্রাসবাদ সৃষ্টি করে তাহলে যুক্তরাষ্ট্র আবারো আফগানিস্তানে অভিযান পরিচালনা করবে এমন  মন্তব্য করেছেন রিপাবলিকান সিনেটররা।


এরমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি চাওয়া হয়েছে তালেবানের পক্ষ থেকে  । তালেবানরা রয়েছে নতুন সরকার গঠনের দ্বারপ্রান্তে  । নতুন নেতৃত্ব আনতে গিয়েই সময় লাগছে বেশি। মোল্লা আবদুল গনি বারাদার নন,পরবর্তী আফগান সরকারের নেতৃত্বে আসতে পারেন  তুলনামূলক কম পরিচিত নেতা মোল্লা হাসান আকুন্দ । 


এমন খবরই প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে ।তবে জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় রয়েছেন হাসান আকুন্দ নাম। নতুন সরকারের  প্রতিরক্ষামন্ত্রী হতে পারেন নিহত তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেতে পারেন হক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হক্কানি ।

সরকার গঠন হলে সবার আগে রাশিয়ার পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা এসেছে । নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও রাশিয়ার প্রতিনিধিরা  অংশ নেবেন । আর পাকিস্তানের সেনাপ্রধান জানানো হয়, শান্তিপূর্ণভাবে আফগান সমস্যার সমাধান হওয়া উচিত। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তালেবান ইস্যুতে আলোচনা করেছেন কাতারের আমির ।


এ অবস্থায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানে যদি সন্ত্রাসবাদ বৃদ্ধি পায় তাহলে মার্কিন সেনারা আবার  আফগানিস্তানে যাবে এবং সেখানে অভিযান পরিচালনা করবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ