টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য ১৭ ই অক্টোবর থেকে শুরু হবে টাইগারদের লড়াই। ভিন্ন কন্ডিশনে ওমানের মাঠে টাইগারদের দিতে হবে কঠিন পরীক্ষা। ওমানের কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য এক সপ্তাহ সেখানে ক্যাম্প করার কথা রয়েছে মাহমুদুল্লাহ সাকিবদের।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাহমুদুল্লাহকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এছাড়া রিজার্ভে আছেন আরও দুইজন ক্রিকেটার।
এক নজরে দেখে নিন বাংলাদেশের স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া পেসার রুবেল হোসেন ও আমিনুল ইসলাম রিজার্ভে আছেন।

0 মন্তব্যসমূহ