ময়মনসিংহ থেকে চার জঙ্গিকে আটক করল র‌্যাব

 

ময়মনসিংহের খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর র‍্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার ভোর রাতে ময়মনসিংহের খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এই গোলাগুলির ঘটে।  র‍্যাবের পক্ষ থেকে জানানো এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবরের সত্যতা নিশ্চিত করেছেন  র‍্যাবের  অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান।


র‍্যাব ও পুলিশের কর্মকর্তাগণ  জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় র‍্যাব-১৪ এর একটি দল  অভিযান চালায়। 


র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা র‍্যাবের উপর গুলি ছুঁড়লে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চার জঙ্গিকে আটক করে র‍্যাব। আটককৃত জঙ্গিদের কাছ থেকে  তিনটি চাপাতি, গুলিভর্তি একটি বিদেশি রিভলভার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


এদিকে, তাৎক্ষণিকভাবে আটককৃত চার জঙ্গির পরিচয় এখনো জানা যায়নি। তবে এ বিষয়ে বিস্তারিত পরে  সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ