চলতি মাসেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। ৩ সেপ্টেম্বর জাতীয় টিভি চ্যানেল এনএইচকে এ তথ্য জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইয়োশিহিদে সুগা। তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রধানের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।
মাত্র একবছর আগেই শারীরিক অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দলীয় প্রধানের পদ ছাড়েন । তারপরই দলীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন সুগা। সাধারণ নির্বাচনে জয়ের মাধ্যমে সুগা বসেন প্রধানমন্ত্রীর আসনে। কিন্তু, করোনা মহামারি মোকাবেলায় ব্যর্থ হওয়ায় তার ৩০ শতাংশ জনপ্রিয়তা কমেছে ।
তাছাড়া অনেক বাধার মুখে টোকিওতে অলিম্পিক আয়োজন করায় সমালোচনার মুখে পড়ে সুগা। সবমিলিয়ে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক জরুরি বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন ইয়োশিহিদে সুগা।

0 মন্তব্যসমূহ