চিলির বিপক্ষে শুরু থেকেই কঠিন পরীক্ষাই দিতে হয়েছে সেলেসাওদের। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা রিচার্লিসনসহ ফর্মে থাকা ৯ ফুটবলারের অভাবটা এদিন ভালোই টের পেয়েছে ব্রাজিল।
ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে ছিল চিলির সামনে কিন্তু ইভান মোরালেসের করা গোলটি অফসাইডে বাতিল হলে লিড নেয়া হয়নি চিলির। দুই দলেরই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র নিয়ে।
বিরতির পর কোচ তিতে ব্রাজিল আক্রমণে গতি আনতে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে মাঠে নামান এভারটন রিভেরিওকে । আর এই এভারটন এর কারনে স্বস্তির জয়ের দেখা পায় সেলেসাওদেরা। ৬৪ মিনিটে এভারটন ম্যাচের একমাত্র গোলটি করেন। খেলার বাকি সময় আর কোন দলে গোল করতে পারিনি ।
এভারটনের গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় সেলেসাওদের।বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথমে রয়েছে ব্রাজিল এবং সমান ম্যাচে পয়েন্ট ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা

0 মন্তব্যসমূহ