ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার জয়

 


বিশ্বকাপ বাছাই পর্বে ভেনুজুয়েলাকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। কোপা জয়ী আর্জেন্টিনা পূর্ণশক্তির দল নিয়ে খেলতে যায় ভেনিজুয়েলার ঘরের মাঠে। মেসি, ডি মারিয়া মার্টিনেজদের নিয়েই শুরুর একাদশ সাজায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালনি । যে কারণে আক্রমণে  এগিয়ে ছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই ভেনুজুয়েলার উপর একের পর এক চাপ সৃষ্টি করে আর্জেন্টিনা।

ম্যাচের ৩১ মিনিটে মেসিকে ফাউল করার কারণে লাল কার্ড দেখেন ভেনেজুয়েলার ডিফেন্ডার আদ্রিয়ান মার্টিনেজ। ১০ জনে পরিণত হওয়া ভেনুজুয়েলা দলটির উপর আক্রমণের চাপ বাড়ায় আর্জেন্টিনা। যার ফল আসে ঠিক বিরতির আগ মুহূর্তে ‌‌। লো সেলসোর বাড়ানো বলে ম্যাচের প্রথম গোলটি করেন লাওতারো মার্টিনেজ।

৭১ মিনিটে কার্লোস কোরেয়ার গোলে ২-০ তে লিড নেয় আর্জেন্টিনা। ৭৪ মিনিটে আনহেল কোরেয়ার করা গোলে ব্যবধান ৩-০ করে আর্জেন্টিনা। শেষ দিকে সোতেলদোর স্পটকিক গোলে ব্যবধান কমালেও ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ভেনুজুয়েলাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ