আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিতে তৎপর যুক্তরাষ্ট্র

 


তালেবান আফগানিস্তান দখল নেয়ার পর এখনো অনেক মার্কিনী আফগানিস্তানে অবস্থান করছে। এখনো ২০০ এর মত মার্কিন নাগরিক আফগানিস্তানের রয়ে গেছে। এসকল মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রের ফিরিয়ে নেওয়ার জন্য আমেরিকার সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার  এ তথ্য জানানো হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আটকে পড়া মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে তালেবানের সাথেও চলছে যোগাযোগ। এছাড়াও মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে  তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাবে ওয়াশিংটন এমনটা জানানো হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো জানানো হয় কথায় নয় কাজের মাধ্যমে বিচার করা হবে তালিবানদের।তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলে তালেবানদের আচরণগত পরিবর্তন নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক জানাই, তালেবান এখন বদলে গেলে, তাই আইএস বিরোধী লড়াইয়ে তালেবানদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ