জেনে নিন শরীর সুস্থ রাখার গুরুত্বপূর্ণ ৫ টি খাবার

 


রাত আর সকালের খাবারের মধ্যে অনেক সময়ের বিরতি থাকে। তাই শরীরকে সুস্থ রাখতে এই সময়ের মধ্যে ঠিকঠাক খাবার গ্রহণ করা উচিত। এমন কিছু খাবার আছে যেগুলো খালি পেটে খেলে শরীর সর্বদা সুস্থ থাকে। আসুন জেনে নেই সেই সকল উপকারী খাবার সম্পর্কে:


* মধু: প্রতিদিন সকালে মধুর সাথে হালকা গরম পানি মিশিয়ে খেলে পাকস্থলির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। ফলে বদ-হজম বা গ্যাস-অম্বলের সমস্যা দূর হয়ে যায়। তাছাড়া মধুতে থাকে অনেক পুষ্টিকর উপাদান মা অ্যাসিডিটির সমস্যা কমাতে সাহায্য করে।

* পেঁপে: সকালে খালি পেটে পেঁপে খেলে অনেক উপকার পাওয়া যায়। কেননা পেঁপেতে আছে ভিটামিন এ, সি,পটাসিয়াম ও প্রোটিন, ও ম্যাগনেসিয়াম, । এছাড়াও প্রচুর পরিমাণ ফাইবার। তাছাড়া লিভার সুস্থ রাখতে পেঁপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


* তরমুজ: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তরমুজ ৯০% পানি নিয়ে গঠিত। তরমুজ ফলটি শরীরকে হাইড্রেশনের একটি বিশাল অংশ সরবরাহ করে। তরমুজ ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ এবং  উচ্চ পরিমাণে যৌগিক লাইকোপিন রয়েছে যা হৃদয় এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

* বাদাম: প্রতিদিন সকালে এক মুঠো বাদাম শরীরকে রাখতে পারে সুস্থ ও সতেজ । এটি হজম শক্তির সাহায্য করে তাছাড়া বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, প্রোটিন, ফাইবার ইত্যাদি।


* ভেজানো বাদাম: খালি পেটে ভেজানো বাদাম খাওয়া খুবই উপকারী। বাদামে প্রোটিন, ফাইবার, ওমেগা-৩, ম্যাঙ্গানিজ, ভিটামিন ই,  এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। বাদাম রাতাভর ভিজিয়ে রেখে খেলে এর বেশি কার্যকরীতা পাওয়া যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ