সিরিজ জয়ের লক্ষ্যে বিকালে মাঠে নামবে বাংলাদেশ


আরও একটি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজ জয়ের লক্ষ্যে আজ  বিকালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে আজ বিকালে ৪ টায়  মাঠে নামবে মাহমুদুল্লাহ বাহিনী। 

বাংলাদেশের এই কন্ডিশনে খেলা সহজ হবে না বলে মনে করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বিকাল চারটায়।


নিউজিল্যান্ডের সাথে খেলা দশটি টি-টোয়েন্টির মধ্যে একটিতেও জয় পায়নি বাংলাদেশ জয় পায়নি । এসব সমীকরণ সামনে রেখে একাদশ সাজাতে  ব্যস্ত মাহমুদউল্লাহ। লিটনের সাথে নাইম ওপেন করলে নিশ্চিত নয় সৌম্যর জায়গা ।

 স্পিনে দেশ সেরা খেলোয়াড় সাকিবের সাথে নাসুম, আছেন অফস্পিনার তরুণ শেখ মেহেদিও। দুই পেসার হিসেবে থাকবেন শরিফুল  ও মোস্তাফিজ । একাদশ সাজাতে এই কঠিন পরীক্ষাই আত্মবিশ্বাসী করছে স্বাগতিকদের।


কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, বাংলাদেশের বোলিং বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হবে ব্যাটসম্যানদের। দলের প্রস্তুতিও বেশ ভালো। যে তার উদ্দেশ্যে মাঠে নামব আমরা।


দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টানা তৃতীয় সিরিজে হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের  সামনে। আর বাংলাদেশে যদি এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে তারা উঠে যাবে টি-টোয়েন্টি রেংকিং এর ৫ নম্বরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ