এর আগে বনানী থানায় দায়ের করা মাদক মামলায় তিন দফা রিমান্ডে নিয়ে তাকে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত । তারপর উচ্চ আদালতের হস্তক্ষেপে জামিন শুনানি এগিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়। বহু প্রতিক্ষার পর আজ মঙ্গলবার জামিন পেলেন পরীমনি।
চলতি মাসের ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয় । কিন্তু ওইদিন আদালত জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী এ বিষয় নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন।
পরে উচ্চ আদালতের নির্দেশে বিচারক পরীমনির জামিন শুনানির জন্য মঙ্গলবার (৩১ আগস্ট) দিন ঠিক করেন। গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে মাদক সহ আটক করে র্যাব-১।
পরিমনির বিরুদ্ধে র্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করেন। এরমধ্যে তাকে তিন দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

0 মন্তব্যসমূহ