এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণের সময় মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত আবারও বাড়ানো হয়েছে। পরীক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত। আর শিক্ষার্থীরা এসএমএস পাওয়ার পর ফি পরিশোধ করতে পারবেন ৪ সেপ্টেম্বর পর্যন্ত ।
এ সংক্রান্ত আলাদা নোটিশ জারি করেছে ঢাকা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড । বোর্ড থেকে জানানো হয়, ৩১ আগস্ট তারিখ পর্যন্ত এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্যে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠাতে পারবেন এবং শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছে ৪সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণে কোনো কলেজ ব্যর্থ হলে তার সমস্ত দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে বোর্ডগুলো।
গত ১২ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয় এবং ২৫ আগস্ট পর্যন্ত পরীক্ষার ফরম পূরণের শেষ সময় থাকলেও সেটি পরে বাড়ানো হয় ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

0 মন্তব্যসমূহ