মঙ্গলবার (৩১ আগস্ট) চিত্র নায়িকা পরিমনির জামিন শুনানির কথা রয়েছে ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন এর বিষয়ে শুনানি হবে আজ। চিত্র নায়িকা পরিমনির জামিন শুনানি হবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ।
চলতি মাসের ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয় । কিন্তু ওইদিন আদালত জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী এ বিষয় নিয়ে ঐ আদালতের শরণাপন্ন হন।
পরে উচ্চ আদালতের নির্দেশে বিচারক পরীমনির জামিন শুনানির জন্য মঙ্গলবার (৩১ আগস্ট) দিন ঠিক করেন। গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে মাদক সহ আটক করে র্যাব-১।
পরে তার চিত্র নায়িকা পরীমনির বিরুদ্ধে র্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করেন। এরমধ্যে তাকে তিন দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

0 মন্তব্যসমূহ