রাজশাহী মেডিকেলে করনায় ৫ জনের মৃত্যু

 

রাজশাহী মেডিকেল  হাসপাতালে একদিনে আরও  পাঁচজনের করোনায় মৃত্যু হয়েছে। তাদের মধ্যে  উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন এবং পজিটিভ শনাক্ত দু’জন । এছাড়া একজনের মৃত্যু হয়েছে  করোনা নেগেটিভ হয়ে স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় । 

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে এই ৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ । 


রাজশাহী মেডিকেল   হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেছেন, মৃতদের মধ্যেরাজশাহীর একজন, নাটোরের দু’জন চাঁপাইনবাবগঞ্জের একজন,  ও পাবনার একজন। যাদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৬১ বছরের  একজন,  ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন,


রাজশাহী মেডিকেল   হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময় ১৯ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন । 


মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৫৩ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৭৪ জন । এছাড়া উপসর্গ নিয়ে ৫৫ জন ভর্তি রয়েছেন । যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আর করোনা নেগেটিভ হয়ে  ২৪ জন পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ