আবার ও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা


 মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাতটার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া -পাটুরিয়া যাওয়ার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর স্প্যানের মাঝখানে ধাক্কা লাগে। এই ধাক্কার ফলে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। কিন্তু ধাক্কা লাগার বিষয়টি অস্বীকার করেছে বিআইডব্লিউটিসি।

মঙ্গলবার সকালে ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। দুর্ঘটনার সময় ফেরিতে কোন যানবাহন ও যাত্রী ছিল না বলে জানা যায়। ফেরির সাথে পদ্মা সেতুর স্প্যানের ধাক্কা লাগায় সেতুর কোনো ক্ষতি হয়নি বলে জানায় সেতু কর্তৃপক্ষ তাছাড়া এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথা বলে তারা।

বিআইডব্লিউটিসি'র অফিসার আহমদ আলীর পক্ষ থেকে জানা যায়,সকালে ডকইয়ার্ড থেকে মেরামত শেষে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এসময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সঙ্গে ফেরিটি ধাক্কা লাগে। এই দুর্ঘটনার ফলে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়'।


এর আগে ৯ ই আগস্ট ফেরি কাকলি পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়। একই দিনে একই প পিলারে আবারো ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়াও ২০ ও ২৩ জুলাই পদ্মা সেতুর সাথে ফেরির দুর্ঘটনার ঘটনা ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ