সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সম্প্রতি মেট্রোরেল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেট্রোরেল এ নিয়োগ পাবেন ১৩০ জন। ডাকযোগে আবেদন করতে হবে । মঙ্গলবার (৩১ আগস্ট) তারিখের মধ্যে আবেদন করতে হবে।
যারা মেট্রো রেলের আবেদন করতে চান তাদেরকে http://dmtcl.gov.bd/ এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বরাবর।
পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়। এরপর পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

0 মন্তব্যসমূহ