আজ (৩০আগস্ট) সকালে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়। উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ট্রেন ৬ টি বগি নিয়ে ৪টি স্টেশনের মধ্য যাত্রীবিহীন পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে।পল্লবী হয়ে ট্রেনটি পরে আবার উত্তর দিয়ে বাড়িতে ফিরে আসে।
উদ্বোধন শেষে ওবায়দুল কাদের জানান, এই রেলের পুরো পরীক্ষা হবে ৬ মাস ধরে। আগামী বছরের ডিসেম্বরে মেট্রোরেলের আনুষ্ঠানিক চলাচল শুরু হবে। মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়। সমালোচকদের জবাব দেয়া হবে, মেট্রোরেল ও পদ্মাসেতু দিয়ে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, মেট্রোরেল ছাড়াও প্রধানমন্ত্রী আগামী বছরের জুনে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি আগামী বছরই চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলও উদ্বোধন করা হবে।

0 মন্তব্যসমূহ