বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়ার পর এখনো মাঠে নেওয়া হয়নি লিওনেল মেসির। মেসি ভক্তরা অপেক্ষা করছে কবে মাঠে নামবে তাদের প্রিয় তারকা? সবকিছু ঠিক থাকলে আজই অভিষেক হতে পারে লিওনেল মেসির।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। ইস্কডে থাকলেও মেসি শুরুর একাদশী খেলবে কিনা সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি তবে মেসির দ্বিতীয়ার্ধে খেলার সম্ভাবনাই খুব বেশি।আজ রাত পৌনে একটায় পিএসজি ঘরের মাঠে খেলবে রাশেঁরবিপক্ষে।
মেসির স্কোয়াডে থাকার বিষয়ে কোচ পচেত্তিনো জানান,নেইমার, মেসি, ও এমবাপ্পে স্কোয়াডে থাকবেন। যদিও শুরুর একাদশে থাকবে কি না এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আর মেসি এখানে কেমন করছে সেটা পর্যালোচনা করে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেবো সে স্কোয়াডে থাকবে কি না।
কোপা আমেরিকার ব্যস্ত সূচী শেষে ছিলেন প্রায় এক মাসের ছুটিতে। তাই চ্যালেঞ্জ ছিলো ফিটনেস ফিরে পাওয়ার। সেই সঙ্গে নতুন ক্লাবে নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জে কতটা সফল মেসি?
পচেত্তিনো মেসি সম্পর্কে বলেন, সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার একজন ফুটবলার। নতুন পরিবেশে সতীর্থদের সঙ্গে সে খুব দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা তার আছে।

0 মন্তব্যসমূহ