শনিবার (২৮ আগস্ট) দু’দলের শীর্ষ পর্যায়ের ন রাজনীতিবিদরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি ও জানাজা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, সংসদ ভবনের চারপাশ থেকে নকশাবহির্ভূত যতগুলো স্থাপনা আছে সবকিছু সরিয়ে ফেলা হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এসব রুচিহীন, কদর্য মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। জিয়ার মরাদেহ দাফনের সময় সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত ছিল। জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ও তার মরদেহ কাঁধে করে বহন করেছেন, এটা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। এর চেয়ে বড় সত্য আর হতে পারে না। সেখানে এ ধরনের ইস্যুগুলোকে নিয়ে আসা, তারা যে কতটা রাজনীতিশূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে এটিই তার প্রমাণ।
তবে এ দাবি মানতে নারাজ আওয়ামী লীগ। পাল্টা প্রতিক্রিয়া তারা জানায়, সেদিন কফিনে জিয়াউর রহমানের লাশ ছিল না।

0 মন্তব্যসমূহ