ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো

 

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এ নিয়ে ইতালিয়ান ক্লাবটির জুভেন্টাসের সঙ্গে দেড় কোটি ইউরোর চুক্তি সম্পন্ন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দীর্ঘ এক যুগ পর ক্রিস্টিয়ানো রোনালদোর ঘরে ফেরার খবরে আনন্দে ভাসছে রেড ডেভিল সমর্থকরা। স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা প্রাপ্তির পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে  দুই বছরের চুক্তি করবে ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোর ঘরে ফেরার খবরে উচ্ছসিত ম্যানইউ শিবির। এরই মধ্যে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন নতুন সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ,মার্কাস রাশফোর্ড,পল পগবারা। শহর জুড়ে আনন্দ মিছিল করেছেন ম্যানইউ সমর্থকরা।

এর আগে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো । শৈশবের ক্লাবে ফিরে  অনেক খুশি সিআর সেভেন।২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে  ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে   ১১৮ গোল করেন২৯২ ম্যাচ খেলে। জিতেছিলেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি প্রিমিয়ার লিগসহ সর্বমোট ৯টি শিরোপা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ