ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবি: নিহত ২১


 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লাইসকা বিলে যাত্রীবাহী নৌকা ও বালু বোঝাই কারী টলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।


 স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় এখন পর্যন্ত ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

শুক্রবার বিকাল পাঁচটা পনেরো দিকে এ দুর্ঘটনা ঘটে।নৌকায় থাকা এক যাত্রী জানাই, নৌঘটি বিজয়নগরের চম্পকনগর থেকে বিকাল ৪টা ৩০ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে।


 পথে বালু বোঝাই কারী ট্রলারের সাথে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। তিনি সাঁতরে উপরে উঠতে পারলেও তার ছেলে এবং শাশুড়ির এখনও খোঁজ মেলেনি বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ