জুভেন্টাস ছাড়ছে ক্রিস্টিয়ানো রোনালদো

 

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। জুভেন্টাসকোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রই জানায় , ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার কথা তাদেরকে জানিয়েছে।

রোনালদো দলবদল নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল। ম্যানচেস্টার সিটির বাতাসে ভেসেছে রিয়াল মাদ্রিদ ও পিএসজির নাম। তবে রোনালদো এসব গুঞ্জন বলে সামাজিক গণমাধ্যম কে জানাই।

কয়েকদিন পরেই পাল্টে যায় চিত্র। গণমাধ্যমের খবর পেপ গার্দিওলার সাথে রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেস সরাসরি যোগাযোগ হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে ম্যানসিটির সাথে চুক্তি ও সেরে ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদো।


সেরি আ-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এম্পোলির মুখোমুখি হওয়ার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে জুভেন্টাসকোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেন রোনালদোর ক্লাব ছাড়ার অগ্রগতি।

 রোনালদো গতকাল আমাকে জানায়, সে ইউভেন্তস ছাড়তে চায়। এটা সত্যি এবং নিশ্চিত। এই কারণেই সে আজ অনুশীলন করেনি এবং আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচে সে খেলবে না।

গ্রীষ্মকালীন দলবদলের প্রায় শেষ দিকে এসে সবাইকে অনেকটা চমকে দিয়েই  ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন রোনালদো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ