১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়গুলো ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে বিভিন্ন ধরনের অরাজকতা বাড়তে পারে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
ওবায়দুল কাদের ছাত্রলীগকে কঠোর হাতে শত্রুদেরকে দমন করতে এবং নিজেদের মধ্যেও শত্রু চিহ্নিত করে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার নির্দেশ দেন।
২৭ আগস্ট দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে কোটাবিরোধী,নিরাপদ সড়ক আন্দোলনসহ অনেকের অরাজকতা দেখেছি। আগের মত ছাত্রলীগকে সতর্ক হয়ে মাঠে থাকতে হবে।

0 মন্তব্যসমূহ