ভারতের তৃণমূল কংগ্রেসের এমপি ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান পুত্রসন্তানের মা হয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা এগারটার দিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি।
আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা যায় নুসরাত জাহান হাসপাতালে ভর্তির পর থেকে তার বন্ধু টলিউডের আরেক অভিনেতা যশ দাশগুপ্ত সার্বক্ষণিক তার পাশে ছিলেন। গত কয়েক মাস ধরে নুসরাতের যশের প্রেমের সম্পর্ক কলকাতার গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।
তারা সাবেক স্বামী নিখিলের সাথে বিচ্ছেদের পর থেকেই যশ এর সাথে ঘনিষ্ঠভাবে দেখা যায় নুসরাতকে। কিন্তু সন্তানের বাবার পরিচয় সম্পর্কে এখনও কিছু জানার নেই নুসরাত।
নুসরাতের সাবেক স্বামী নিখিল জানাই,‘নুসরাতের সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক নেই। এ সন্তান আমার নয়।’ তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও এবিষয়ে যশ দাশগুপ্ত এখনো কিছুই জানান নি।

0 মন্তব্যসমূহ