পরকীয়ার জেরে মাথা ন্যাড়া করে নির্যাতন বিধবা মহিলাকে

 


প্রেমের সম্পর্কের কারণে বিধবা মেয়েকে মাথা ন্যাড়া করে নির্যাতন চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ায়। অভিযোগ পেয়ে পুলিশ একজনকে আটক করে এবং কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

জানা যায়, বিধবা ওই মহিলার বাড়ি বরিশাল জেলায়। তার স্বামীর মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সহিল পুর গ্রাম একটি বাড়িতে তিনি বসবাস করতেন। এর মধ্যে মেরাজুল নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই বিধবা নারী।

বিষয়টি মিরাজুল এর পরিবারে জানাজানি হলে তার সংসারে শুরু হয় অশান্তি।

গত ২২ জুলাই মেরাজুলের স্ত্রী তানজিনা ওই নারীকে তার বাবার বাড়ির এলাকায় ডেকে পাঠান। পরে তানজিনা ও তার বড় বোন রাশিদা বেগমসহ আরও কয়েকজন মিলে ওই বিধবাকে নির্যাতন করে এবং তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেন। 

যার ভিডিও ধারণ করেন তারা। গতকাল সেই ভিডিও ফেসবুকে প্রকাশের পরই ভাইরাল হয়। এ ঘটনায় রাশিদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ