কাবুলে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করলো আইএস

 

কাবুল বিমানবন্দরের প্রবেশপথের দুই দফা আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে নিল আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস। এই আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনা সহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় দেড় শতাধিক। এই আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস।
 কাবুল বিমানবন্দরে হামলা হতে পারে এ বিষয়ে সতর্ক বার্তা জানিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তাদের এই  সতর্কবার্তার মধ্যেই ঘটল এই আত্মঘাতী বোমা হামলা। আফগানিস্তান তালেবান দখলে নেওয়ার পর এটি আইএস এর প্রথম হামলা।


বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় কাবুলে আত্মঘাতী বোমা হামলার পূর্বে সেখানে কয়েকজন বাংলাদেশে অবস্থান করছিল। তবে হামলার পূর্বে তারা সরে যাওয়ায় এখন নিরাপদ আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ