১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের

 

করনা ভাইরাসের কারণে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৬ আগস্ট আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি সভাপতিত্ব করেন। এই বৈঠকে ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে দীপু মনি জানান ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভার্চুয়ালি এই বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। অনেক বিশেষজ্ঞগণ মনে করেন সেপ্টেম্বরের মধ্যে করোনা সংক্রমনের হার কমে যাবে। করনা সংক্রমণে ৫ শতাংশ কম হলে তখনই স্কুল খুলে দেওয়া উত্তম হবে বলে তারা মনে করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ