সিরাজগঞ্জের পাঁচলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

 

সিরাজগঞ্জের পাঁচলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদাত হোসেন (৫৫),সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে  খোদা বক্স (৫০) ও 


হাইওয়ে পুলিশ জানায়, ভোরে পাঁচলিয়া ফুট ওভার ব্রিজের এলাকায় মহাসড়ক পার হচ্ছিলো একটি ব্যাটারি চালিত ভ্যান। এসময় উত্তরবঙ্গগামী রড বোঝাই কাভার্ড এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। 


হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস   মরদেহ উদ্ধার করে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ