মেসির পাশে রোনালদোকে দেখতে চান হামাদ আল থানি

 

ফুটবলের দু তারকা এমবাপ্পেকে আর ক্রিস্তিয়ানো রোনালদো  নিয়ে সরগরম শেষ মুহূর্তের ইউরোপিয়ান ট্রান্সফার। যে আগুনে নতুন করে ঘি ঢেলেছেন পিএসজি মালিকের ভাই খলিফা বিন হামাদ আল থানি।

রোনালদোকে পিএসজিতে খেলানোর ইঙ্গিত এ ধনকুবেরের।একবার ভেবে দেখুনতো। একই ক্লাবে খেলছেন বিশ্বের সেরা তিন ফুটবলার মেসি, রোনালদো, নেইমার। ক্রীড়াপ্রেমীদের জন্য যা হবে আকাঙ্খিত। এমন স্বপ্ন বাস্তবের ইঙ্গিত দিয়েছেন হামাদ আল থানির টুইটে। পিএসজি জার্সিতে মেসি-রোনালদোর ছবি প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন ক্লাবটির অন্যতম কর্ণধার।

তবে ফুটবল দলবদলের ইতিহাসে সবচেয়ে বড় চমক প্রায় অসম্ভব অন্তত এ মৌসুমের জন্য। কেননা রোনালদোকে দলে ভেড়ালে পে আউট ক্লজ ভঙ্গ হবে পিএসজির। তবে কিলিয়ান এমবাপ্পেকে বিক্রি করলে ভিন্ন কথা। যদিও তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

কেননা এমবাপ্পেকে কিনতে রিয়াল মাদ্রিদের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। দুশ মিলিয়ন ইউরোতে যা সম্ভব। তা না হলে গলফারকে নিয়ে মৌসুম শেষ করতে হবে লস ব্লাঙ্কোদের।রিয়াল মাদ্রিদক আর বেলকে  উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন  আল থানি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ