ব্রাহ্মণবাড়িয়ার পানিতে ভাসছে নিখোঁজ শিশুর মরদেহ

 


ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত দম্পতির নিখোঁজ হওয়া সন্তান মারিয়ার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ২৮ ঘণ্টা পর মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শিশুটির মরদেহ বিলের পানিতে ভাসতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
এর আগে সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ভৈরব নগর, বিদ্যাকুট এবং উরখুলিয়া এলাকায় স্পিড বোটের ঢেউয়ে ডুবে যায় নৌকাটি। এতে উপজেলার কাইতলা দক্ষিণের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫) পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় নিখোঁজ ছিল তাদের ৭ বছরের কন্যা সন্তান মারিয়া। ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করে নবীনগর উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, রিয়াদ, লিজা ও তাদের শিশু সন্তান মারিয়াসহ পরিবার নিয়ে সিলেটে থাকেন। সোমবার তারা নবীনগরে লিজার বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হয়।

এ সময় ভৈরব নগর, বিদ্যাকুট এবং উরখুলিয়া মাঝামাঝি আসলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউ নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় সোমবার রিয়াদ ও লিজার মরদেহ উদ্ধার করা হয়। বাকি আরও তিনজন সাতরে তীরে উঠে আসে। তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি। পরে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। মঙ্গলবার সন্ধ্যায় বিলের পানিতে শিশুটি মরদেহ ভেসে উঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ