বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দল ঘোষণা

 


বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন পাউলো ডিবালা,গোলরক্ষক জেরোনিমো রুলি, ডিফেন্ডার হুয়ান ফয়থ ও উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন মাউরো ইকার্দি সার্জিও আগুয়েরো।

৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টায় ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ৬ সেপ্টেম্বর লড়বে চির প্রতিদ্বন্দ্বী  ব্রাজিলের সাথে।চারদিন পর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা লড়বে নিজেদের ঘরের মাঠে।
ছয় রাউন্ড শেষে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। শতভাগ জয়ে শীর্ষে ব্রাজিল।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)।

ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নাউয়েল মোলিনা (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল)।

মিডফিল্ডার:  গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), , এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি),লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি),রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), এমিলিয়ান বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), পাওলো দিবালা (ইউভেন্তুস)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ