নড়াইলে বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

 

নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্তর্গত পুরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা চালায় তার পরিবার। 

বাল্যবিবাহের  অভিযোগ পাওয়া মাত্রই  ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শিবু দাশ।  ঘটনাস্থলে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক করে দেয়া হয়। পাশাপাশি উপজেলা প্রশাসন, কালিয়া'র পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য- সহযোগিতার নিশ্চয়তা প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ