নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার। অদ্য ১৭/০৮/২১তারিখে ভোর ০৫ঃ১০ ঘটিকার গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম এস আই (নিঃ) নিয়াজ মোরশেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এএসআই (নিঃ) মাহাফুজুর রহমান, এএসআই (নিঃ) নাজিম উদ্দিন, কনস্টেবল ৭৭০ হুজাইফা হোসেন কাব্য, কনস্টেবল ৬১৪ জাহিদ হাসান নিরব সহ নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী মোঃ বদিয়ার রহমান ওরফে বদর শেখ (৫০), পিতা- মৃত হাশেম শেখ, গ্রাম- পাখিমারা, থানা- নড়াগাতি, জেলা- নড়াইল কে গ্রেফতার করিয়া তার নিকট থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

0 মন্তব্যসমূহ