রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে অঘটনের শিকার হয় রিয়াল মাদ্রিদ। লেভান্তের ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। ম্যাচ শুরুর পঞ্চম মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পর ম্যাচে সমতায় ফিরে লেভান্তে। লেভান্তের হয়ে সমতাসূচক গোলটি করেন রগার মারতি।
ম্যাচের ৫৭তম মিনিটে হোসে কাম্পানার গোলে এগিয়ে যায় লেভান্তে। এরপর ৭৩তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।৮৫তম মিনিটে ফের রিয়ালের ত্রাতা হয়ে দেখা দেন ভিনিসিয়স। তার গোলে ৩-৩ এ সমতায় ফিরে ম্যাচে। ম্যাচের i সময়ে দু'দলই আর কোনো গোলের দেখা পায়নি। শ্বাসরুদ্ধকর এই ম্যাচটা শেষ হয় ৩-৩ সমতায়।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। অন্যদিকে, লেভান্তে ২ ম্যাচের মধ্যে ২টিতেই ড্র করেছে। ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম স্থানে।

0 মন্তব্যসমূহ