কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দল ঘোষণা

 


কাতার বিশ্বকাপ বাছাইয়ে অক্টোবরে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। এ জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ তিতে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৮ খেলোয়াড় কে নিয়েই ২৫ সদস্যের দল ঘোষণা করেন তিনি।ইংল্যান্ডে থাকা আট খেলোয়াড় হলেন-লিভারপুলের ফাবিনিও এবং আলিসন , ম্যানচেস্টার সিটির এদেরসন ও গাব্রিয়েল জেসুস , টটেনহ্যামের এমেরসন রয়াল, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ, লিডস ইউনাইটেডের রাফিনিয়া এবং চেলসির থিয়াগো সিলভা।

কাতার বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ৭ অক্টোবর ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার মাঠে । এর তিন দিন পর ব্রাজিল খেলতে যাবে  কলম্বিয়ার মাঠে। আর ১৪ অক্টোবর  ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে।এখন পর্যন্ত আট ম্যাচ খেলে সবকটি জিতে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান  করছে ব্রাজিল। অন্যদিকে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।


ব্রাজিল দল:

গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), আলিসন (লিভারপুল), ওয়েভেরতন (পালমেইরাস), 


ডিফেন্ডার: থিয়াগো সিলভা (চেলসি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), দানিলো (ইউভেন্তুস), গিলেরমো আরানা (আতলেতিকো মিনেইরো), এমেরসন রয়াল (টটেনহ্যাম হটস্পার),  আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস),  লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি),

মিডফিল্ডার: ফাবিনিয়ো (লিভারপুল), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ),  এদেনিলসন (স্পোর্ত ক্লাব ইন্তারনাসিওনাল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড),  লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভেরতন রিবেইরো (ফ্লামেঙ্গো),  জেরসন (মার্সেই),


ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাবি (ফ্লামেঙ্গো), আন্তোনি (আয়াক্স),   গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুইয়া (হের্টা বার্লিন),  রাফিনিয়া (লিডস ইউনাইটেড)।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ