আল্লামা বাবুনগরী আর নেই


হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা বাবুনগরী আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১৯ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে তাকে চট্টগ্রাম এর একটি হাসপাতালে নেয়া হয়। আল্লামা বাবুনগরীর মৃত্যুর খবর হেফাজত ইসলামের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন রব্বানী নিশ্চিত করেন। 

আনোয়ারর হোসেন রব্বানী বলেন, আল্লামা বাবুনগরী সকাল সাড়ে নয়টার দিকে তার নিজ কক্ষে অজ্ঞান হয়ে পড়েন। এরপর তিনাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভী জানাই,বৃহস্পতিবার সকাল ৯ টায় বাবুনগরী তার নিজ বাসায় অজ্ঞান হয়ে। তারপর তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয় এবং তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ